বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার। যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক-সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্লাটফর্মগুলোকে মনে করিয়ে দেয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। ক্রিকেট মাঠে ধুন্ধুমার চার-ছক্কা, বোলিংয়ের ধরণ, উইকেট নাকি বাউন্ডারি; প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসাবে, দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন তরুণরা। যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এ অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গত ৩ নভেম্বর পাঠানো চিঠিতে, পারিবারিক বিরোধ, আত্মহত্যাসহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্ণগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজ...
Comments
Post a Comment